ঢাকা, বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

জি কে শামীমসহ ৭ দেহরক্ষীর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ ৭ জানুয়ারি

ads

মানি লন্ডারিং আইনে দায়ের করা মামলায় এস এম গোলাম কিবরিয়া শামীমসহ (জি কে শামীম) তার ৭ দেহরক্ষীর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৭ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার মামলার সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন আদালতে কোন সাক্ষী উপস্থিত না হওয়ায় ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর ভারপ্রাপ্ত বিচারক হাফিজুর রহমান নতুন এ দিন ধার্য করেন।


২০১৯ সালের ২০সেপ্টেম্বর রাজধানীর নিকেতনে শামীমের বাড়ি ও অফিসে র‌্যাব অভিযান চালিয়ে ৮টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গুলি, ১৬৫ কোটি টাকার এফডিআর এবং নগদ প্রায় এক কোটি ৮১ লাখ টাকা, বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা এবং মদ জব্দ করে।


এঘটনায় ২০১৯ সালের ২১ সেপ্টেম্বর র‌্যাব-১ এর নায়েব সুবেদার মিজানুর রহমান বাদী হয়ে গুলশান থানায় আসামিদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলাটি করেন। গত ৪ আগস্ট সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার ইকোনমিক ক্রাইম স্কোয়াড আবু সাঈদ তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলায় মোট ২৬ জনকে সাক্ষী করা হয়। ১০ নভেম্বর জি কে শামীমসহ তার ৭ দেহরক্ষীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

মামলার অপর আসামিরা হলেন- দেলোয়ার হোসেন, মুরাদ হোসেন, মো. জাহিদুল ইসলাম, শহিদুল ইসলাম, জামাল হোসেন, সামসাদ হোসেন ও আমিনুল ইসলাম।

ads
ads
ads

Our Facebook Page